ছবি- বিএসইসি
আইএমএফের শর্ত দেশের কাছে গ্রহণযোগ্য না হলে সরকার তা মেনে নেবে না। আইএমএফ কর্মসূচি বাতিল করার কথাও অনুষ্ঠানে জানান তিনি। সরকারি অর্থায়ন, বেসরকারি খাতের মূলধন সংগ্রহ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ব্যবসার অর্থ—তিন ক্ষেত্রেই ব্যাংক ও উন্নয়ন সহযোগীনির্ভরতা কমিয়ে বাজারের অংশ বাড়াতে চায় সরকার। নিউইয়র্কে ডলার বন্ড ছাড়ার পরিকল্পনার পাশাপাশি হংকংয়ে বাংলাদেশকেন্দ্রিক তহবিল গঠন, চীনের বাজারে পাণ্ডা বন্ড, জাপানে সামুরাই বন্ড এবং স্থানীয় মুদ্রায় বন্ডের মতো আর্থিক উপকরণ তৈরির কথা বলেছেন অর্থমন্ত্রী।













